২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বজ্রপাতে দুজন নিহত

মাদারীপুরের কালকিনি উপজেলায় গোপালপুর ব্রীজের কাছে শনিবার বজ্রপাতে দু'জন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন গোপালপুর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের সোবাহান মুন্সী স্ত্রীর পারুল বেগম (৪৫) ও সিরাজ মুন্সীর ছেলে আজাহার মুন্সী (৪২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 04:22 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় গোপালপুর ব্রীজের কাছে শনিবার বজ্রপাতে দু'জন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন গোপালপুর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের সোবাহান মুন্সী স্ত্রীর পারুল বেগম (৪৫) ও সিরাজ মুন্সীর ছেলে আজাহার মুন্সী (৪২)। আহতরা হলেন কার্তিক পদ (৪৫), রেজাউল (১৫) ও শাহজাহান (১৮)। তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, দুপুরে বৃষ্টির সময় গোপালপুর ব্রীজের কাছে একটি ছাউনির মধ্যে কয়েকজন পথচারী আশ্রয় নেন। তাদের মধ্যে বজ্রপাতে ওই পাঁচজন হতাহত হয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৪ ঘ.