২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে এক বাড়িতে বোমা বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর মিয়াপাড়া গ্রামে নজরুল ইসলামের বাড়িতে শুক্রবার রাতে একসঙ্গে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরের এক পাশের প্রাচীর ধসে পড়ে এবং টিনের চালা উড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 03:30 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর মিয়াপাড়া গ্রামে নজরুল ইসলামের বাড়িতে শুক্রবার রাতে একসঙ্গে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরের এক পাশের প্রাচীর ধসে পড়ে এবং টিনের চালা উড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, ওই গোয়ালঘরে কেউ বোমাগুলো লুকিয়ে রেখেছিল। এক সঙ্গে ২/৩ টি বোমা বিস্ফোরণ ঘটায় বিকট শব্দ হয়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। তিনি বলেন, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত উদ্ধার করেছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/ডিডি/এমএসবি/২১১৯ ঘ.