২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে এক যুবককে গুলি করে হত্যা

রাজধানীর শ্যামপুরে সন্ত্রাসীরা গুলি করে সৈয়দ শফি মাহমুদ ইমন (২৫) নামে এক যুবককে হত্যা করেছে। ইমন কোতয়ালি থানার ৬১ ইসলামপুর রোডের সৈয়দ মোহাম্মদ ইব্রাহীমের ছেলে। ইমনের ভাই গোলাম কিবরীয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ৩/৪ জন যুবক ইমনকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাত একটার দিকে শ্যামপুর থানার হাজী লাল মিয়া সরকার রোডের একটি বাসার সামনের রাস্তা থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 03:37 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-রাজধানীর শ্যামপুরে সন্ত্রাসীরা গুলি করে সৈয়দ শফি মাহমুদ ইমন (২৫) নামে এক যুবককে হত্যা করেছে। ইমন কোতয়ালি থানার ৬১ ইসলামপুর রোডের সৈয়দ মোহাম্মদ ইব্রাহীমের ছেলে। ইমনের ভাই গোলাম কিবরীয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ৩/৪ জন যুবক ইমনকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাত একটার দিকে শ্যামপুর থানার হাজী লাল মিয়া সরকার রোডের একটি বাসার সামনের রাস্তা থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। জমিসংক্রান্ত বিরোধের কারণে তার ভাইকে স্থানীয় প্রভাবশালী একব্যক্তির লোকজন হত্যা করেছে বলে গোলাম কিবরীয়া অভিযোগ করেন। ইমনের সিলেটের শ্রীমঙ্গলে একটি কাপড়ের দোকান রয়েছে। শ্যামপুর থানার উপ-পরিদর্শক আব্দুল লতীফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে নিহতের বড় ভাই একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি না করলে পুলিশ বাদি হয়ে মামলা করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২১১৭ ঘ.