চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর বায়েজীদ থানার শেরশাহ এলাকায় শুক্রবার একটি মার্কেটে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় দমকল বিভাগ। তবে এতে কেউ হতাহত হয়নি।
আগ্রাবাদ দমকল বিভাগের কর্মী ফজলুল কাদের বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শেরশাহ এলাকার বাংলাবাজারে মোহাম্মদ আব্বাসের মালিকানাধীন একটি মার্কেটে সকাল সাড়ে ছয় টায় বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে তিনটি দোকান পুড়ে যায়। দমকল কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, আগুনে প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে এবং সাত লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/এমআই/১২৩৯ ঘ.
bdnews24