২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুর ও রাজবাড়িতে অস্ত্রসহ দুজন আটক

মেহেরপুর সদর থেকে বুধবার এবং রাজবাড়ির পাংশা থেকে মঙ্গলবার অস্ত্র ও গোলাবরুদসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 04:33 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মেহেরপুর সদর থেকে বুধবার এবং রাজবাড়ির পাংশা থেকে মঙ্গলবার অস্ত্র ও গোলাবরুদসহ দুজনকে আটক করেছে পুলিশ। মেহেরপুর প্রতিনিধি জানান, বুধবার সদর থানা পুলিশ হরিরামপুর গ্রাম থেকে একটি কাটা রাইফেল ও চার রাউন্ড গুলিসহ চরমপন্থী আব্দুল রশিদকে আটক করে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ জানান, ভোরে আব্দুল রশিদকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। রাজবাড়ি প্রতিনিধি জানান, পাংশা থানা পুলিশ মঙ্গলবার উপজেলার সুবর্ণখোলা গ্রাম থেকে একটি দেশে তৈরি মর্টারগানসহ মোকাই ওরফে ইবাদত মন্ডলী (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, মঙ্গলবার নিজ বাড়ি থেকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী মর্টার গানটি উদ্ধার করা হয়। তিনি বলেন, মোকাই স্থানীয় চরমপন্থী অমল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে বেশ কিছু সন্ত্রাসী অভিযোগ রয়েছে। পুলিশ তাকে তিনদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৩৫ ঘ.