২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে পোশাক কারখানা থেকে লুট হওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৫

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) কোরিয়ার পোশাক কারখানা সেগি ফ্যাশন থেকে মঙ্গলবার লুট হওয়া দুটি ল্যাপটপ কম্পিউটার উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 04:24 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

সাভার, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) কোরিয়ার পোশাক কারখানা সেগি ফ্যাশন থেকে মঙ্গলবার লুট হওয়া দুটি ল্যাপটপ কম্পিউটার উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। বুধবার ক্লোজসার্কিট ক্যামেরায় (সিসিটিভি) ধারণ করা ছবি দেখে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ল্যাপটপ কম্পিউটার উদ্ধার করা হয়। অশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল আলীম জানান, সিসিটিভির ছবি দেখে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হল সেগি ক্যাশনের নৈশ প্রহরী রাজু আহম্মেদ (২৫) ও রবিউল ইসলাম (২৫), পাশের এশিয়ান পলি ফ্যাক্টরির নৈশ প্রহরী টিপু হোসেন (২৮), এনায়েত শেখ (৩৫) ও আব্দুর রহিম বাবু (২৮)। আরেক অপরাধী আব্দুল বারেক পলাতক। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক আব্দুল বারেকের বোন পারুলের শ্রীপুরের বাড়ি থেকে পুলিশ ল্যাপটপ কম্পিউটার দুটি উদ্ধার করে। তিনি বলেন, আব্দুল বারেককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লুট হওয়া ১৬ কয়েল তামার তার এখনো উদ্ধার হয়নি। সেগি ফ্যাশনের ম্যানেজার প্রশাসন আবু বক্কর মো. মাকসুদুর রহমান বাবুল জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে একদল দু