২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা মামলার লিভ টু আপিলের শুনানি অব্যাহত

বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদের দায়ের করা লিভ টু আপিল আবেদনের ওপর সপ্তদশ দিনের মতো শুনানি অব্যাহত রয়েছে। বুধবার বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের তিন বিচারপতির বিশেষ বেঞ্চে আসামী মেজর (অব.) বজলুল হুদার পক্ষের শুনানি শেষ করেছেন ব্যারিস্টার অবদুল্লাহ আল মামুন। তিনি অপর আসামী ল্যান্সার (অব.) একে এম মহিউদ্দিনের পক্ষে শুনানি শুরু করেছেন। আগামী রোববার তিনি তার অসমাপ্ত বক্তব্য পেশ করবেন। ওই দিনের মধ্যে ল্যান্সার মহিউদ্দিনের আপিল দায়েরে বিলম্ব মার্জনার জন্য একটি আবেদন করতে তার কৌঁসুলি ব্যারিস্টার মামুনকে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 11:11 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদের দায়ের করা লিভ টু আপিল আবেদনের ওপর সপ্তদশ দিনের মতো শুনানি অব্যাহত রয়েছে। বুধবার বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের তিন বিচারপতির বিশেষ বেঞ্চে আসামী মেজর (অব.) বজলুল হুদার পক্ষের শুনানি শেষ করেছেন ব্যারিস্টার অবদুল্লাহ আল মামুন। তিনি অপর আসামী ল্যান্সার (অব.) একে এম মহিউদ্দিনের পক্ষে শুনানি শুরু করেছেন। আগামী রোববার তিনি তার অসমাপ্ত বক্তব্য পেশ করবেন। ওই দিনের মধ্যে ল্যান্সার মহিউদ্দিনের আপিল দায়েরে বিলম্ব মার্জনার জন্য একটি আবেদন করতে তার কৌঁসুলি ব্যারিস্টার মামুনকে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। শুনানিতে ব্যারিস্টার মামুন বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ড ছিল একটি সফল সেনাবিদ্রোহ। সাধারণ সেনাসহ উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের এতে নিরঙ্কুশ সমর্থন ছিল। তাই বিচার করে শায়েস্তা করতে হলে সবাইকে করতে হবে। তাদের মধ্য থেকে কয়েকজনকে আলাদা করে সাজা দেওয়া যায়না। শুনানিতে তিনি আরো বলেন, কর্নেল সাফায়াত জামিল তার সাক্ষ্যে বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের পরে তিনি মেজর জিয়াউর রহমানের বাড়ীতে যান। তিনি তাকে বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। তখন জিয়া বলেন, তাতে কি? ভাইস প্রেসিডেন্ট আছে। সংবিধান সমুন্নত রাখুন। এছাড়া সাবেক সেনা প্রধান জেনারেল শফিউল্লাহ তার সাক্ষ্যে বলেন, কর্নেল সাফায়াত জামিলকে বিদ্রোহ দমনে তিনি নির্দেশ দিলেও তাকে নিষ্ক্রিয় দেখেন। তখন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে বিদ্রোহ দমনে পাঠিয়ে তিনি নিজেও যান। গিয়ে দেখেন পুরো গ্যারিসন আনন্দে মেতে উঠেছে। তখন তার মধ্যে ভীষণ প্রতিক্রিয়া হয় এবং নিজেকে তার নিঃসঙ্গ মনে হতে থাকে। এতে প্রমাণ হয়, পুরো সেনাবাহিনী এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত ও এতে তাদের সমর্থন ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএ/এসি/১৭০২ ঘ.