২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কমকর্তা-কর্মচারিদের সম্পত্তির হিসাব দিতে পরিপত্র জারি

সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের বার্ষিক সম্পত্তির হিসাব বিবরণী জমা দেয়ার বিধান কঠোরভাবে অনুসরণের জন্য সংস্থাপন মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। এতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই চলতি বছরের হিসাব বিবরণী ও সম্পত্তির হিসাব জমা দেওয়ার তাগিদ দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 10:23 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের বার্ষিক সম্পত্তির হিসাব বিবরণী জমা দেয়ার বিধান কঠোরভাবে অনুসরণের জন্য সংস্থাপন মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। এতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই চলতি বছরের হিসাব বিবরণী ও সম্পত্তির হিসাব জমা দেওয়ার তাগিদ দেয়া হয়। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন) মাইন উদ্দিন খন্দকার স্বাক্ষরিত পরিপত্রটি গত ২৮ আগস্ট সংস্থাপনসহ বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর প্রতিটি মন্ত্রণালয় থেকে অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারিদের জন্য অভ্যন্তরীণ পরিপত্রও জারি করা হয়েছে। যুগ্ম-সচিব মাইন উদ্দিন খন্দকারের জারি করা পরিপত্রে বলা হয়েছে, "সরকারি কর্মচারি (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুসরণে কর্মকর্তা ও কর্মচারিদের চাকরিতে প্রবেশকাল থেকে অবসর গ্রহণ পর্যন্ত সম্পত্তির হ্রাস বা বৃদ্ধির ঘোষণা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু তারা ওই বিধিমালা অনুসরণে এ হিসাব বিবরণী যথাযথভাবে জমা করছেন না।" সরকারি কর্মকর্তা/কর্মচারিদের মধ্যে দায়িত্ববোধ ও জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও গতিশীল করতে তাদের সম্পত্তির যথাযথ হিসাব দিতে হবে বলে পরিপত্রে জানানো হয়। এ ব্যাপারে সংস্থাপন মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "বিধি-বিধান থাকলেও বিগত রাজনৈতিক সরকারগুলোর সময় এসব যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এর ধারাবাহিকতায় বর্তমান সরকারের সময়ও কোনো সরকারি কর্মকর্তা তাদের সম্পত্তির ঘোষণা ও বিবরণী জমা দেননি। তিনি জানান, স