২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিষ্কার হওয়া বিএনপি নেতারা বৈঠক ডাকতে পারেন না: নতুন মহাসচিব

বিএনপির নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দলীয় নেতাদের প্রতি বহিষ্কার হওয়া দুই নেতার ডাকা বৈঠকে অংশ না নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তারা বিএনপির কেউ না, বিএনপির হয়ে তারা বৈঠক ডাকতে পারেন না। কোনো নেতার সে বৈঠকে যাওয়া উচিৎ না, কেউ গেলে নিজ দায়িত্বে যাবে। বুধবার দুপুরে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। বুধবার বিকেল চারটায় বহিষ্কার হওয়া মহাসচিব আব্দুল মান্নান ভূইয়ার বাসায় ওই বৈঠক ডাকা হয়। বৈঠকে দলের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 10:16 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপির নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দলীয় নেতাদের প্রতি বহিষ্কার হওয়া দুই নেতার ডাকা বৈঠকে অংশ না নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তারা বিএনপির কেউ না, বিএনপির হয়ে তারা বৈঠক ডাকতে পারেন না। কোনো নেতার সে বৈঠকে যাওয়া উচিৎ না, কেউ গেলে নিজ দায়িত্বে যাবে। বুধবার দুপুরে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। বুধবার বিকেল চারটায় বহিষ্কার হওয়া মহাসচিব আব্দুল মান্নান ভূইয়ার বাসায় ওই বৈঠক ডাকা হয়। বৈঠকে দলের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়েছে। নতুন মহাসচিব বলেন, "আব্দুল মান্নান ভূঁইয়া ও আশরাফ হোসেন এই দুইজনের কর্মকাণ্ড দলীয় শৃংখলা বিরোধী ছিল বলে তাদের বহিষ্কার করতে হয়েছে। এ থেকে অন্যদের বোধোদয় হবে বলে মনেকরি।" মহাখালীর ডিওএইচএস এর বাসায় চেয়ারপারসনের উপদেষ্টা আ. স. ম. হান্নান শাহ্ দুই নেতার বহিষ্কারকে বিএনপির সংস্কার কর্মসূচির অংশ বলে দাবি করেছেন। তিনিও মান্নান ভূইয়ার বাসায় আহুত বৈঠকে দলের কোনো নেতাকর্মী যাবে না বলে জানিয়েছেন। হান্নান শাহ্ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবি করে বলেন, "আমরা আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, সরকারের প্রতি আহ্বান জানাবো খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার শর্তে মুক্তি দিন।" খোন্দকার দেলোয়ার হোসেন তার বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল মান্নান ভূঁইয়া ও আশরাফ হোসেনের বহিষ্কার সংক্রান্ত চেয়ারপারসনের সিদ্ধান্তকে সঠিক এবং গঠনতন্ত্র সম্মত বলে মন্তব্য করেন। তিনি বলেন, "চেয়ারপারসন এই সিদ্ধান্ত নিয়ে দল ভাঙেননি। বরং দলের নেতাকর্মীদের দাবি বাস্তবায়ন করেছেন।" তিনি জানান,এর ফলে বিএনপিতে নেতৃত্বের শূণ্যতা সৃষ্টি হবে না। ঘরোয়া রাজনীতি শুরু হলে কোন্ দলের সঙ্গে নেতাকর্মীরা আছে তার প্রমাণ হবে। একই সঙ্গে তিনি দুই বহিষ্কার হওয়া নেতার প্রতি অনুরোধ রাখেন, তারা যেন দল ভাঙার প্রক্রিয়ায় যুক্ত না হন। নতুন মহাসচিব আরও জানান, চেয়ারপারসনের বহিষ্কারের দুটি সিদ্ধান্ত এবং নতুন মহাসচিব নিয়োগের বিষয়টি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে। দলের সহ দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এ চিঠি হস্তান্তর করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজাম, মাহতাব উদ্দিন আহমেদ, রেহানা আক্তার রানু, বিলকিস জাহান শিরিন, আবু সাঈদ খান ও রিজভী আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয়তাবাদী তাঁতি দল, ছাত্রদল, জিয়া সাংস্কৃতিক সংগঠনের নেতারা নতুন মহাসচিবকে ফুল দিয়ে অভিনন্দন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৬১০ ঘ.