সাগর উত্তাল, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত
উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ বেশি হওয়ায় সাগর এখনও উত্তাল রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়াবিদ আব্দুল মান্নান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, "এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং দক্ষিনাঞ্চলের নদী বন্দরগুলোর জন্য দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।" তিনি আরো জানান, বায়ুচাপের আধিক্যের কারণে দক্ষিনাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশেই কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বায়ুচাপের আধিক্য আরও দু'একদিন থাকতে পারে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।