ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর পল্লবীতে মঙ্গলবার দুপুরে এক বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা ৪০ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৭লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। পুলিশ এ তথ্য জানিয়েছে।
পল্লবী থানার উপ পরিদর্শক সরদার হায়াত আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গাজীপুরের একজন ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সোহরাব হোসেনের বাসায় ডাকাতি হয়েছে।
অপর পুলিশ কর্মকর্তা আব্দুস সালাম বলেন, "৪/৫ জনের একদল ডাকাত ওই বাসায় ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে সবাইকে জিম্মি করে ফেলে। তারা প্রায় ৪০ ভরি স্বর্নালংকার, কর্ডলেস টেলিফোন সেটসহ মূল্যবান জিনিষপত্র নিয়ে যায়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।"
তিনি জানান, এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। মামলা হলে তদন্তে জানা যাবে কত টাকার মাল লুট হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএসবি/২২০৫ ঘ.
bdnews24