২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার রুবি কলোনিতে মঙ্গলবার দুপুরে গোসল করার সময় পানিতে ডুবে ফরিদা আকতার (১১) নামে একটি শিশু মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার রুবি কলোনিতে মঙ্গলবার দুপুরে গোসল করার সময় পানিতে ডুবে ফরিদা আকতার (১১) নামে একটি শিশু মারা গেছে। ফরিদা ওই কলোনির রুহুল আমিনের মেয়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা জহির আহমদ বলেন, বেলা সাড়ে ১২টার দিকে ফরিদা বাড়ির পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বায়েজিদ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল হালিম জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এসএনডি/২২১৭ ঘ.