২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পলাতক ইউপি চেয়ারম্যানের বাড়ির মালামাল ক্রোক

ত্রাণের টিন আত্মসাতের মামলার পলাতক আসামি নবীনগর উপজেলার পূর্ব নবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুল মিয়ার বাড়ির মালামাল ক্রোক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 10:51 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাতের মামলার পলাতক আসামি নবীনগর উপজেলার পূর্ব নবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুল মিয়ার বাড়ির মালামাল ক্রোক করেছে পুলিশ। আদালতের নির্দেশেই সোমবার রাতে চেয়ারম্যানের বড়ির মালামাল ক্রোক করা হয় বলে জানান নবীনগর থানার উপ-পরিদর্শক সুকুমার দাস। তিনি জানান, জরুরি অবস্থা জারির পর চেয়ারম্যানের বাড়ি থেকে ত্রাণের টিন উদ্ধার করা হয়। ওই ঘটনায় একটি মামলাও হয়। কিন্তু চেয়ারম্যান ফুল মিয়া আদালতে হাজির না হওয়ায় আদালত তার বাড়ির মালামাল ক্রোকের নির্দেশ দেয়। চেয়ারম্যানে বাড়ি থেকে আলমারি, চেয়ার-টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র ক্রোক করা হয় বলে সুকুমার দাস জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৩ ঘ.