টাঙ্গাইল, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কৃষি ও মৎস্য উপদেষ্টা ড. সি এস করিম মঙ্গলবার টাঙ্গাইলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রোপা আমনের চারা বিতরণ করেন।
চারা বিতরণকালে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "রোপা আমন চারার কোনও সঙ্কট নেই। কৃষকরা নিজের উদ্যোগেই চারা সংগ্রহ করে রোপণ করছে। এর পাশাপাশি সরকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের বিনামূল্যে চারা সরবরাহ করছে।"
সুষ্ঠুভাবে ও সহজে কৃষকদের কৃষিঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সি এস করিম বলেন, "কৃষকদের কাছ থেকে কেউ যাতে অনৈতিক সুবিধা নিতে না পারে তার প্রতি দৃষ্টি রাখতে জেলা প্রশাসন ও যৌথবাহিনীকে বলা হয়েছে।"
পৌর এলাকায় চারা বিতরণের পর সাকরাইলে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপদেষ্টা।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক আখতার আলী সরকার, পুলিশ সুপার মো. আব্দুল মান্নান, কৃষি স
bdnews24