২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকে পৌঁছেছে জলিলের সম্পত্তির হিসাব

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনে তার সম্পত্তির হিসাব দিয়েছেন। সোমবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে কমিশন সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, রোববার আব্দুল জলিলের সম্পত্তির বিবরণী হাতে পেয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 03:02 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনে তার সম্পত্তির হিসাব দিয়েছেন। সোমবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে কমিশন সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, রোববার আব্দুল জলিলের সম্পত্তির বিবরণী হাতে পেয়েছেন তারা। ওই বিবরণ অনুযায়ী, জলিলের স্থাবর সম্পদের ভেতর ৬ কোটি ১২ লাখ টাকা মূল্যমানের একটি হিমাগার রয়েছে। এছাড়া, নওগাঁয় আনুমানিক এক হাজার ৩১ শতাংশ জমি, ১০ লাখ টাকার একটি সুপার মার্কেট এবং ঢাকার গুলশানে ৩৯০০ বর্গফুটের একটি ফ্ল্যাট আছে। তার অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে একটি মাইক্রোবাস, আনুমানিক ৬১ ভরি গহনা ও একটি বন্দুক। নিজের নামে ৯টি, প্রথম স্ত্রীর নামে ২টি এবং দ্বিতীয় স্ত্রীর নামে ৫টি ব্যাংক হিসাব আছে। এছাড়া দ্বিতীয় স্ত্রীর নামে রয়েছে ১১টি ডিপিএস। যৌথবাহিনী গত জুনে আব্দুল জলিলকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/জেকে/২০৪৮ ঘ.