২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালিশহরে চট্টগ্রাম ওয়াসার ২০ একর জমি উদ্ধার

চট্টগ্রাম ওয়াসার প্রায় ২০ একর জমি সোমবার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান, উদ্ধার করা ১৯ দশমিক ৬ একর জমির দাম আনুমানিক ৫০ কোটি টাকা। চট্টগ্রাম ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্পের জন্য ১৯৬২ সালে উত্তর হালিশহরের বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এই জমি অধিগ্রহণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 02:19 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম ওয়াসার প্রায় ২০ একর জমি সোমবার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান, উদ্ধার করা ১৯ দশমিক ৬ একর জমির দাম আনুমানিক ৫০ কোটি টাকা। চট্টগ্রাম ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্পের জন্য ১৯৬২ সালে উত্তর হালিশহরের বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এই জমি অধিগ্রহণ করা হয়। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত না হওয়ায় অবৈধ দলখদাররা দীর্ঘ ৪৩ বছর ধরে এই জমি ভোগ করে আসছিল। অনেকে আবার জমির অংশবিশেষ জাল দলিলের মাধ্যমে বিক্রিও করে দিয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশ ও ওয়াসার কর্মীদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালায়। উচ্ছেদের পর সেখানে একটি আনসার ক্যাম্প স্থাপন করা হয়। এর আগে গত ৮ আগস্ট একই আদালত অবৈধ দখলদারদের হাত থেকে ওই এলাকার আরো ১৪৪ একর জমি উদ্ধার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/জেকে/২০০৯ ঘ.