২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তি দাবি সুপ্রিম কোর্টের ৫১ আইনজীবীর

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৫১ জন সদস্য। সোমবার এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৫১ জন সদস্য। সোমবার এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষর করেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এ কে মুজিবুর রহমান, অ্যাডভোকেট এম শামসুল আলম, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, হেলালউদ্দিন মোল্লা, এ বিএম ওয়ালিউর রহমান ও ফিরোজ শাহ। বিবৃতিতে তারা বলেন, "খালেদা জিয়াকে গ্রেপ্তার দুঃখজনক। একটি মহলের অপপ্রচারে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এটা একটি ষড়যন্ত্রের বহিপ্রকাশ মাত্র।" আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএসবি/এমএইচবি/১৯৫১ ঘ.