২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকেও সংসদভবন চত্বরে বিশেষ কারাগারে রাখা হবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন চত্বরে বিশেষ কারাগারে রাখা হবে। তার ছেলে আরাফাত রহমান কোকোকে রাখা হতে পারে কেন্দ্রীয় কারাগারে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান জানান, খালেদা জিয়াকে রাখা হবে স্পিকারের জন্য নির্ধারিত বাসাটিতে। ইতিমধ্যে ওই বাসাকে বিশেষ কারাগার ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 02:45 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন চত্বরে বিশেষ কারাগারে রাখা হবে। তার ছেলে আরাফাত রহমান কোকোকে রাখা হতে পারে কেন্দ্রীয় কারাগারে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান জানান, খালেদা জিয়াকে রাখা হবে স্পিকারের জন্য নির্ধারিত বাসাটিতে। ইতিমধ্যে ওই বাসাকে বিশেষ কারাগার ঘোষণা করা হয়েছে। খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতারকৃত তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে কেন্দ্রীয় কারাগারে রাখা হতে পারে। সোমবার সকাল সাড়ে ৭টার একটু পর ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসভবন থেকে খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। সকাল ৮টার দিকে তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে হাজির করা হয়। এদিকে সকাল থেকেই সংসদ ভবন চত্বরের আশে পাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কয়েকশ পুলিশ সদস্যকে পুরো সংসদ এলাকা সতর্কভাবে পাহারা দিতে দেখা গেছে। যেকোনো মুহূর্তে খালেদা জিয়াকে সেখানে নিয়ে আসা হতে পারে। চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুরের কন্টেইনার টার্মিনাল হ্যান্ডেলিংএ ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে রোববার রাতে দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়া ও কোকোসহ ১৩ জনকে আসামি করে তেজগাঁ থানায় একটি মামলা দায়ের করে। প্রসঙ্গত গত ১৬ জুলাই গ্রেপ্তারের পর আওয়ামী লীগ প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ ভবন চত্বরে বিশেষ কারাগারে রাখা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/জিএমএ/এমএইচবি/০৮৩৭ ঘ.