২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারে ভয় পাই না : খালেদা

খালেদা জিয়া বলেছেন, তিনি গ্রেপ্তারকে ভয় পান না। তাকে গ্রেপ্তার করতে শহীদ মইনুল রোডের বাসায় পুলিশ কর্মকর্তারা ঢুকে পড়ার পর টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী। সোমবার ভোর পাঁচটার পর পুলিশ কর্মকর্তারা ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসায় প্রবেশ করে খালেদা ও তার ছেলে আরাফাত রহমান কোকোকে তাদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেন। এর পরপরই ভোর ছয়টার দিকে খালেদা জিয়া টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক সুমন মাহমুদকে বলেন "আমি গ্রেপ্তারকে ভয় পাই না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 12:22 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া বলেছেন, তিনি গ্রেপ্তারকে ভয় পান না। তাকে গ্রেপ্তার করতে শহীদ মইনুল রোডের বাসায় পুলিশ কর্মকর্তারা ঢুকে পড়ার পর টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী। সোমবার ভোর পাঁচটার পর পুলিশ কর্মকর্তারা ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসায় প্রবেশ করে খালেদা ও তার ছেলে আরাফাত রহমান কোকোকে তাদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেন। এর পরপরই ভোর ছয়টার দিকে খালেদা জিয়া টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক সুমন মাহমুদকে বলেন "আমি গ্রেপ্তারকে ভয় পাই না। জনগণ আমার সঙ্গে আছে। বিএনপির বিরুদ্ধে এর আগেও ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে এটাই আমি তাদের কাছে আশা করি। আমি সারা জীবন জনগণের জন্য কাজ করেছি। জনগণের কাছেই বিচারের ভার দিয়ে গেলাম। আমি সবার কাছে দোয়া চাইছি।" রোববার রাত সোয়া এগারটার দিকে খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। সোমবার সকালে তাদের গ্রেপ্তার করে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে আদালত খালেদা জিয়াতে কারাগারে পাঠানোর এবং কোকোকে সাতদিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/০৫৫১ ঘ.