ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ৪ যুগ্ম-সচিব ও ৩ উপ-সচিব পদে রদবদল আনা হয়েছে। রোববার সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।
যুগ্ম-সচিবদের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য গাজী মিজানুর রহমানকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে সদস্য বদিউল আলমকে বাংলাদেশ বস্ত্র শিল্প করপোরেশনের (বিটিএমসি) পরিচালক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আলী খানকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব সুকুমার চন্দ্র সাহাকে রাজউকের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
উপ-সচিবদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তাহমিনা বেগমকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ড. জাকির হোসেনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এছাড়া ওএসডি উপ-সচিব ইয়াকুব আলী পাটোয়ারীকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২১১২ ঘ.
bdnews24