২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে নতুন একটি কন্টেইনার ইয়ার্ড চালু

চট্টগ্রাম বন্দরের এক নম্বর কন্টেইনার ইয়ার্ড রোববার থেকে চালু হয়েছে। নতুন এ জেটি চালুর ফলে বন্দরে কন্টেইনার ও জাহাজের গড় অবস্থানকাল কমে আসবে বলে বন্দর কর্মকর্তারা আশা করছেন। রোববার দুপুরে বন্দর চেয়ারম্যান কমডোর এম ফারুক আনুষ্ঠানিকভাবে ১ নম্বর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 01:08 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের এক নম্বর কন্টেইনার ইয়ার্ড রোববার থেকে চালু হয়েছে। নতুন এ জেটি চালুর ফলে বন্দরে কন্টেইনার ও জাহাজের গড় অবস্থানকাল কমে আসবে বলে বন্দর কর্মকর্তারা আশা করছেন। রোববার দুপুরে বন্দর চেয়ারম্যান কমডোর এম ফারুক আনুষ্ঠানিকভাবে ১ নম্বর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, উন্নয়ন বাজেটের পাশাপাশি রাজস্ব বাজেটের আওতায় ১৫ হাজার ৬৩৭ টিইইউএস কন্টেইনার ধারণ ক্ষমতা সম্পন্ন আরও ছয়টি জেটির নির্মাণ কাজ শেষের পথে। এগুলো নির্মাণ হলে বন্দরের ধারণক্ষমতা ২২ হাজার টিইইউএস থেকে ৩৭ হাজার ৬৩৭ টিইইউএসে উন্নীত করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর সদস্য (হারবার ও মেরিন) ইয়াহইয়া সাঈদ, সদস্য (প্রকৌশল) এএইচএম তৈয়ব প্রমুখ। বন্দর সূত্র জানায়, প্রায় ১২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নয় মাসে ১ নম্বর কন্টেইনার ইয়ার্ড যৌথভাবে নির্মাণ করেছে মেসার্স প্রতনু-ওহাব-এ বারিক। বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করে। প্রায় ২৪ হাজার ২০০ বর্গমিটার আয়তনের এ জেটিতে ৩ হাজার ২০০ টিইইউএস কন্টেইনার রাখা যাবে। ২৬ বছর আগে নির্মিত জেনারেল কার্গো স্টোরেজ ইয়ার্ডকে সংস্কার করেই ১ নম্বর কন্টেইনার ইয়ার্ড নির্মাণ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯০৯ ঘ.