২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস মালিক সমিতির নেতা গ্রেপ্তার

জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির জেলা কমিটির সদস্য আবদুর রৌফ খানকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 09:29 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির জেলা কমিটির সদস্য আবদুর রৌফ খানকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। চাঁদাবাজির অভিযোগে শনিবার সমিতির সদস্য হারুনুর রশীদের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র‌্যাব অধিনায়ক আবু নসর মো. মোস্তফা। র‌্যাব কর্মকর্তা জানান, শহরের পলাশতলী এলাকায় নিজের বাড়ি থেকে রৌফ খানকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। আবদুর রৌফ খান বিগত জোট সরকারের প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদের ভগ্নিপতি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৯ ঘ.