২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ঘটনায় শিক্ষকদের উসকানির প্রমাণ এখনো মেলেনি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনা তদন্তে বিচারবিভাগীয় কমিশনে এখন পর্যন্ত সাত জনের দেওয়া সাক্ষ্যে ওই অপ্রীতিকর ঘটনায় কোন শিক্ষকের উসকানি দেওয়ার তথ্য পাওয়া যায়নি। কমিশনের একমাত্র সদস্য বিচারপতি হাবিবুর রহমান খান নিজেই এ কথা বলেছেন। তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে গঠিত তদন্ত কমিশন যে সাতজনের সাক্ষ্য নিয়েছে তাতে এখনো এ ঘটনায় কোনও শিক্ষকের উসকানি দেওয়ার কোন তথ্য পাওয়া যায়নি। তবে ভবিষ্যতের কথা বলা যায় না।" (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 02:57 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনা তদন্তে বিচারবিভাগীয় কমিশনে এখন পর্যন্ত সাত জনের দেওয়া সাক্ষ্যে ওই অপ্রীতিকর ঘটনায় কোন শিক্ষকের উসকানি দেওয়ার তথ্য পাওয়া যায়নি। কমিশনের একমাত্র সদস্য বিচারপতি হাবিবুর রহমান খান নিজেই এ কথা বলেছেন। তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে গঠিত তদন্ত কমিশন যে সাতজনের সাক্ষ্য নিয়েছে তাতে এখনো এ ঘটনায় কোনও শিক্ষকের উসকানি দেওয়ার কোন তথ্য পাওয়া যায়নি। তবে ভবিষ্যতের কথা বলা যায় না।" কাকরাইলে সার্কিট হাউজে কমিশন কার্যালয়ে শনিবার সাংবাদিকদের তিনি আরও জানান, সাক্ষীরা স্বতঃস্ফূর্তভাবে কমিশনকে সব তথ্য দিয়েছেন। শনিবার কমিশনে সাক্ষ্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক ও একজন কর্মকর্তা। এরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ গোলাম মোহাম্মদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ সৈযদ রাশিদুল হাসান (বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য) ও সহকারী রেজিস্ট্রার শেখ মোহাম্মদ শাহনেওয়াজ। (আরও তথ্যসহ-১) এর আগে, তদন্ত শুরুর প্রথম দিন গত মঙ্গলবার সাক্ষ্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ। পরদিন সাক্ষ্য দিয়েছিলেন এক ছাত্র। কমিশন প্রধান জানান সাক্ষীরা স্বতঃস্ফূর্তভাবে সাক্ষ্য দিয়েছেন। তবে ছাত্রদের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, "তদন্ত কমিশন গঠনের পর থেকে এ পর্যন্ত তিন দিনে সাতজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। যে কয়জন সাক্ষ্য দিয়েছে তাদের কমিশন থেকে যোগাযোগ করে আনা হলেও আমরা বলব তারা স্বতঃস্ফূর্ত সাক্ষ্য দিয়েছেন। কারণ ডেকে আনার পর তাদের কাছে যা জানতে চেয়েছি তারা সব কিছু খুব স্বাভাবিকভাবে বলেছেন।" তার মতে "ছাত্ররা সাক্ষ্য দিতে না আসার পেছনে দুটি বিষয় কাজ করতে পারে, হয় তারা ভয় পাচ্ছেন কিংবা ইচ্ছা করেই আসছেন না।" সাংবাদিক ও সেনাসদস্যদেরও সাক্ষ্য নেওয়া হবে জানান কমিশন প্রধান। সেনাদের সাক্ষ্য নেওয়া প্রসঙ্গ তিনি বলেন, "সেনা সদস্যদের কিছু নিয়মকানুন আছে। তা সঠিকভাবে পালনের পর তাদের সাক্ষ্য নিতে ডাকা হবে। সে কারণে কবে নাগাদ তাদের ডাকা হবে তা এখনই বলা যাবে না।" এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান খান জানান, বিভিন্ন পত্রিকায় এ ঘটনার সঙ্গে জড়িত বলে যেসব রাজনীতিবিদ বা বিভিন্ন মহলের নাম এসেছে তাদের সাক্ষ্য নিলে কমিশনের পরিধি অনেক বেড়ে যাবে। তাই আপাতত তাদের সাক্ষ্য নেওয়ার কথা কমিশন ভাবছে না। তিনি জানান, কমিশনের তদন্ত কাজ আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। কত জনের সাক্ষ্য নেওয়া হবে তা নির্দিষ্ট নয়। তদন্তের স্বার্থে ভিডিও ফুটেজও পরীক্ষা করা হবে। তিনি রোববার ঘটনাস্থল পরিদর্শন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার দুই ঘন্টা কমিশনে সাক্ষ্য দেওয়ার পর সাংবাদিকদের বলেন, "কমিশন থেকে ফোন করে আমাকে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে বলা হয়। তাই আমি এসেছি। বিশ্ববিদ্যালয়ে ২০/২১ আগস্টের ঘটনার ব্যাপারে কমিশন প্রধান আমার কাছে জানতে চেয়েছেন। আমি যেটুকু জানি তা সাধ্যমত জানিয়েছি।" কমিশনের কাছে কী বলেছেন