নীলফামারী, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নে শনিবার বিকেলে বজ্রপাতে উত্তম কুমার নামে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. খোরশেদ আলম বলেন, শনিবার বিকেলে মাঠে সার দেওয়ার সময় বজ্রপাতে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের গুড়গুড়ি বাবুপাড়া গ্রামের যতিশচন্দ্র রায়ের ছেলে উত্তম কুমার (২৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার বড় ভাই পরিতোষ কুমার (৩৮) গুরুতর আহত হন।
একই সময়ে বজ্রপাতে একই ইউনিয়নের আঙ্গরপাড়া গ্রামের আবু বক্করের ছেলে সেলিম (৩০) ও খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা গ্রামের নগেন চন্দ্র রায়ের ছেলে হরেন চন্দ্র রায় (৪৫) আহত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২০২৯ ঘ.
bdnews24