২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধরতে বললেন খালেদা

বএনপি চেয়ারপরসন খালেদা জিয়া বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় জনগণকে ধৈর্য ধরে দুর্যোগ মোকাবিলার আহ্বান জানিয়েছেন। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে শনিবার বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণের সময় মোবাইল ফোনে দলীয় নেতাকর্মীদের তিনি বলেন, "যখনই এদেশের মানুষের সমস্যা হয়েছে, বিপদ-আপদ হয়েছে, তখনই বিএনপি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। দুর্গত মানুষের সঙ্গে বিএনপি এখন যেমন আছে, তেমনি ভবিষ্যতেও থাকবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 12:52 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

মানিকগঞ্জ, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় জনগণকে ধৈর্য ধরে দুর্যোগ মোকাবিলার আহ্বান জানিয়েছেন। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে শনিবার বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণের সময় মোবাইল ফোনে দলীয় নেতাকর্মীদের তিনি বলেন, "যখনই এদেশের মানুষের সমস্যা হয়েছে, বিপদ-আপদ হয়েছে, তখনই বিএনপি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। দুর্গত মানুষের সঙ্গে বিএনপি এখন যেমন আছে, তেমনি ভবিষ্যতেও থাকবে।" খালেদা জিয়ার পক্ষে দলের সহ সভাপতি ও সাবেক মন্ত্রী বিচারপতি টি এইচ খান শনিবার তেওতা ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের সময় এ টেলিসংলাপের আয়োজন করা হয়। এক পর্যায়ে খালেদা জিয়া সাংবাদিক, দলীয় নেতাকর্মী ও বন্যার্তদের উদ্দেশে বক্তব্য রাখেন। তার বক্তব্য লাউড স্পিকারের মাধ্যমে শোনানো হয়। খালেদা জিয়া বলেন, "জনগণ বিএনপির পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।" তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। ত্রাণ বিতরণের সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, গোলাম মহিউদ্দিন চৌধুরী, ব্যারিস্টার শাহাব উদ্দিন খোকন, হেলাল উদ্দিন মোল্লা, মো. আসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮৪৭ ঘ.