মৌলভীবাজার, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া গ্রাম থেকে শনিবার ভোরে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী আলমউদ্দিন স্বপনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল চক্রবর্তী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃত স্বপনের বাড়ি বড়লেখা উপজেলার মিরার পতন গ্রামে। স্ত্রী খোদেজা বেগমকে (২৬) হত্যার দায়ে ২০০৩ সালের ২৩ মার্চ মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালত স্বপনকে ফাঁসির দণ্ড দেয়। ঘটনার পর থেকেই স্বপন পলাতক ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৭৪৭ ঘ.
bdnews24