২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে বাসের ধাক্কায় টেম্পু খাদে, আহত ১০

সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে শনিবার বাসের ধাক্কায় একটি টেম্পু খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 08:32 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে শনিবার বাসের ধাক্কায় একটি টেম্পু খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন। সকাল ১০ টার দিকে মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সরাইল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ হারুন। তিনি জানান, গুরুতর আহত পাঁচ জন টেম্পুযাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বাসটি আটক করতে পারেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৪ ঘ.