২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ২৫ আগস্টের বোমা হামলা: একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

যশোরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ২৫ আগস্টের বোমা হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আজিজুল ইসলাম নেছার নামের এক ব্যাক্তি। শুক্রবার যশোরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মিনা মাসুুদুজ্জামান এই জাবানবন্দি গ্রহণ করেন। যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মতিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দিনের বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত মোট ৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে আজিজুল ইসলাম নেছার শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 03:07 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

যশোর, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ২৫ আগস্টের বোমা হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আজিজুল ইসলাম নেছার নামের এক ব্যাক্তি। শুক্রবার যশোরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মিনা মাসুুদুজ্জামান এই জাবানবন্দি গ্রহণ করেন। যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মতিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দিনের বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত মোট ৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে আজিজুল ইসলাম নেছার শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নেছার স্বীকার করেছে যে সে ওই দিন মাত্র দুইশ টাকার বিনিময়ে যশোর বাস টার্মিনাল এলাকায় বোমা বিস্ফোরণ ঘটায়। নেছারের বাড়ি যশোর শহরের বেজপাড়া এলাকায়। বৃহস্পতিবার রাতে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। এ মামলার অন্যতম সন্দেহভাজন বেজপাড়ার খালেককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২১০৪ ঘ.