২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসিড-সন্ত্রাস রুখতে না পারলে সভ্যতাই থমকে যাবে: শিল্পী শাহাবউদ্দিন

প্যারিস প্রবাসী বিশিষ্ট চিত্রশিল্পী শাহাবউদ্দিন আহমেদ বলেছেন, অ্যাসিড-সন্ত্রাস রুখতে না পারলে সভ্যতাই থমকে যাবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে শুভবুদ্ধির মানুষকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি হোটেল অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহাবউদ্দিন এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 03:02 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -প্যারিস প্রবাসী বিশিষ্ট চিত্রশিল্পী শাহাবউদ্দিন আহমেদ বলেছেন, অ্যাসিড-সন্ত্রাস রুখতে না পারলে সভ্যতাই থমকে যাবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে শুভবুদ্ধির মানুষকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি হোটেল অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহাবউদ্দিন এ কথা বলেন। মুক্তিযোদ্ধা এই চিত্রশিল্পী আরো বলেন, "যে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, অ্যাসিড-সন্ত্রাস আমাদের সেই স্বপ্ন নষ্ট করে দিচ্ছে। এতো অভাব অনটনের এই দেশে এটি হয়ে দাঁড়িয়েছে আরেকটি গুরুতর সমস্যা। একে মোকাবিলা করা ছাড়া অন্য কোনো উপায় নেই।" তিনি বলেন, নারীদের ঘর থেকে বেরিয়ে আসতে হবে। নারীরা যতদিন ব্যাপকহারে কর্মজীবনে এগিয়ে না আসবে, ততদিন দেশের উন্নয়ন ঘটবে না। নারীমুক্তি, অ্যাসিড-সন্ত্রাস প্রতিরোধে প্রগতিশীল পুরুষ সমাজকে নারীর পাশে দাঁড়াতে হবে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন এএসএফের ভারপ্রাপ্ত চেয়ারপারসন শওকাত হোসেন, নির্বাহী পরিচালক মনিরা রহমান, অ্যাসিড-সন্ত্রাসের শিকার মাগুরার রনি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাসুদ ইমাম, স্কয়ার টয়লেট্রিজের মোহাম্মদ সাঈদ, এরিকসনের তাইমুম রহমান, টেক্সাস গ্র"পের নায়লা চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমএইচবি/১৯৪৪ ঘ.