চট্টগ্রাম, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় এবং গাড়ি চাপায় শুক্রবার সকালে অজ্ঞাত এক শিশু ও নারী নিহত হয়েছেন।
রেলওয়ে পুলিশের (জিআরপি) দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মোরশেদা বেগম জানান, নগরীর পাহাড়তলী থানার ইস্পাহানি রেল ক্রসিংয়ের কাছে সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুরগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় ২৫/২৬ বছর বয়সী নারী ঘটনাস্থলেই মারা যান।
তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় পাহাড়তলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বার আউলিয়ায় এলাকায় বাসচাপায় ৭/৮ বছরের একটি শিশু মারা যায় বলে জানান সীতাকুণ্ড থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক সুলতানা বেগম।
তবে শিশুর নাম পরিচয় জানাতে পারেনি তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৭৫৯ ঘ.
bdnews24