২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টার্ন বাইপাস হলে সমস্ত ঢাকা জলাবদ্ধ হয়ে পড়বে

জলাবদ্ধতা এমনিতেই বড় দুশ্চিন্তা হয়ে উঠেছে ঢাকা শহরের জন্য। সে দুশ্চিন্তাকে স্থায়ী সমস্যায় রূপ দিতে চলেছে ইস্টার্ন বাইপাস। রাজধানীকে কেন্দ্র করে প্রস্তাবিত এই বাইপাস নির্মিত হলে সমস্ত ঢাকা শহরই হয়ে পড়বে জলাবদ্ধ। এ বিষয়ে এখনই সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 11:20 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জলাবদ্ধতা এমনিতেই বড় দুশ্চিন্তা হয়ে উঠেছে ঢাকা শহরের জন্য। সে দুশ্চিন্তাকে স্থায়ী সমস্যায় রূপ দিতে চলেছে ইস্টার্ন বাইপাস। রাজধানীকে কেন্দ্র করে প্রস্তাবিত এই বাইপাস নির্মিত হলে সমস্ত ঢাকা শহরই হয়ে পড়বে জলাবদ্ধ। এ বিষয়ে এখনই সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শুক্রবার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) আয়োজিত 'বাংলাদেশের বন্যা, জলাবদ্ধতা ও নদী ব্যবস্থাপনার সংকট' শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার ১৪'শ কোটি টাকা ব্যয়ে হাতিরঝিল প্রকল্প গ্রহণ করেছে। সেখানে জমি অধিগ্রহণ বাবদ রাখা হয়েছে ১২'শ কোটি টাকা। অথচ এ প্রকল্পের মধ্যে অনেক খাস জমি রয়েছে যার বেশির ভাগই বেদখল হয়ে গেছে। সরকার এখন ভূমিদস্যুদের কাছ থেকেই ওই সব জমি কিনে নিচ্ছে। এতে দখলদাররা উৎসাহিত হবে। অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক সদস্য মাশরুর উল হক সিদ্দিকী। সভায় আরো বক্তব্য রাখেন ড. কাজী খলিকুজ্জামান আহমদ, অধ্যাপক এ কে এম জহিরউদ্দিন, প্রকৌশলী এমাদ উদ্দিন আহমেদ, বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন, স্থপতি ইকবাল হাবিব প্রমুখ। মূল প্রবন্ধে মাশরুর উল হক সিদ্দিকী বলেন,"চীন, নেপাল, ভুটান, ভারত ও মায়ানমার থেকে আসা ৯৩ ভাগ পানি বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়। এর ফলে প্রতিবছর আমাদের নদ-নদীতে পলি জমে। আর এ পলিই এদেশের বন্যার প্রধান কারণ।" তিনি বলেন,"বন্যার সাথেই আমাদেরকে বসবাস করতে হবে। তাই সঠিক নদী ব্যবস্থাপনার প্রয়োজন। তবেই বন্যার ক্ষয়-ক্ষতি থেকে মানুষকে রক্ষা করা সম্ভব হবে।" কাজী খলিকুজ্জামান বলেন,"পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ায় বঙ্গোপসাগরের পানির উচ্চতা ৪৫-৫০ সেন্টিমিটার বৃদ্ধি পাবে। এর ফলে পানি নিষ্কাশন অনেকটা কমে যাওয়ায় দেশে বন্যার প্রকোপ আরও বাড়বে। তা দীর্ঘস্থায়ীও হবে। সুতরাং আমাদের করণীয় সম্পর্কে এখনই সিদ্ধান্ত নিতে হবে।" অধ্যাপক জহিরউদ্দিন বলেন,"ফারাক্কার বাঁধ এদেশের বন্যার কারণ