২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ শিক্ষকের মুক্তি চেয়েছেন রাজশাহীর ২৩ বিশিষ্টজন

রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রেপ্তারকৃত পাঁচ শিক্ষককের মুক্তি দাবি করে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন রাজশাহীর ২৩ বিশিষ্ট নাগরিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2007, 04:15 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

রাজশাহী, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রেপ্তারকৃত পাঁচ শিক্ষককের মুক্তি দাবি করে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন রাজশাহীর ২৩ বিশিষ্ট নাগরিক। এতে বলা হয়, "গ্রেপ্তার হওয়া শিক্ষকদের সবাই সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক হিসেবে পরিচিত। গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া কেবল তাদের জন্য নয়, সমগ্র শিক্ষক সমাজের জন্যই মর্যাদা হানিকর।" এতে আরও বলা হয়, "গত ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে অনাকাক্সিক্ষত, নৈরাজ্যকর ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি মোটেই কাম্য নয়।" এর জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করা প্রয়োজন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, "কিন্তু আশ্চর্যজনকভাবে লক্ষ্যণীয়, এ পরিস্থিতি সৃষ্টিতে মদদ দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক হারুন-অর রশিদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক সাইদুর রহমান খান, প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক আবদুস সোবহান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক নাট্য ব্যক্তিত্ব মলয় ভৌমিককে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।" ছাত্র-ছাত্রী ও দেশের বৃহত্তর স্বার্থে আটক শিক্ষকদের মুক্তির দাবি জানানো হয় বিবৃতিতে। বিবৃতিতে স্বাক্ষর করেন, কথাশিল্পী হাসান আজিজুল হক, রবীন্দ্র বিশেষজ্ঞ সনৎ কুমার সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক, ভাষা সৈনিক আবুল হোসেন, শিক্ষাবিদ ফজলুল হক, ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুহম্মদ কায়েস উদ্দিন, ভাষা সৈনিক অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, আইনজীবী জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান রাজা, শফিকুর রহমান বাদশা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর মালেক, কামারউল্যাহ সরকার, সংবাদ কর্মী হাসান মিল্লাত প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/এমএইচবি/২২০৭ ঘ.