২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সড়ক দুর্ঘটনায় দুই ইটিভি কর্মী আহত

রংপুরের বৈরাগীগঞ্জে বৃহস্পতিবার সকালে বেসরকারি টেলিভিশন একুশের (ইটিভি) গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইটিভির গাড়িচালক ও প্রতিবেদক গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাদের দু'জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে অ্যাম্বুলেন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2007, 09:04 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

রংপুর, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রংপুরের বৈরাগীগঞ্জে বৃহস্পতিবার সকালে বেসরকারি টেলিভিশন একুশের (ইটিভি) গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইটিভির গাড়িচালক ও প্রতিবেদক গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাদের দু'জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে অ্যাম্বুলেন্স। সকাল ১১টার দিকে রংপুরের মিঠাপুকুরের বৈরাগীগঞ্জের কাছে ট্রাক (সিলেট-ট-৪২১২) ও মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-ম-১১-০৫২১) এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইটিভির মাইক্রোবাসের চালক নজরুল ইসলাম গুরুতর আহত হন। এ ছাড়া স্টাফ রিপোর্টার আবদুল্লাহ তুহিনও আহত হয়েছেন। ইটিভির ক্যামেরাম্যান সামছুল হুদাও ছিলেন মাইক্রোবাসে, তবে তিনি অক্ষত রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত দুজনকে নিয়ে ঢাকার উদ্দেশে রংপুর ছেড়েছে অ্যাম্বুল্যান্স। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে মাইক্রোবাস চালকের অবস্থা আশংকাজনক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসি/১৪৫৩ ঘ.