২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সঠিক পথে এগুচ্ছে: ড. ইউনূস

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমের অকুণ্ঠ প্রশংসা করেছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। নোবেল জয়ের একবছর পূর্তি উপলক্ষে বুধবার স্মারক ডাক টিকেট প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, "বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করা। সরকার সঠিক পথেই এগুচ্ছে। মূল লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার জন্য আমাদের ১৫ মাস ধৈর্য ধরতে হবে।" প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বুধবার বিকেলে তার কার্যালয়ে ড. ইউনূস ও তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের নোবেল বিজয়ের এক বছর পূর্তিতে ১০ টাকা দামের ডাকটিকেট ও খাম অবমুক্ত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 04:40 PM

Updated : 26 Apr 2022, 02:42 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)