২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের নতুন প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন

তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 12:59 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। বুধবার এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তুরস্কের নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে দেশটির সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। পৃথক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হয়েছে। এর ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলেই আমার বিশ্বাস। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এমআই/১৮৫৬ ঘ.