রাজশাহী, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরী ও পবা উপজেলায় অস্ত্র ও মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার র্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, নগরীর তালাইমারী মোড়ে বুধবার বেলা পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম ওরফে সুলতানকে (৩২) গ্রেপ্তার করা হয়। পরে তেরখাদিয়ায় তার বাসা থেকে একটি রিভলবার এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পবা উপজেলার দামকুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বদিউজ্জামান জুয়েল (২২) নামে এক ব্যক্তিকে পৌনে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় বলে র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দুই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে র্যাব জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩২ ঘ.
bdnews24