২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবর থানার সামনে পুলিশ-বস্তিবাসীর সংঘর্ষ

মহানগরীর আদাবর থানার সামনে বুধবার দুপুরে পুলিশ ও বস্তিবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রিজন ভ্যানে থাকা আসামিদের সঙ্গে দেখা করতে না দেওয়ার জের ধরে এ সংঘর্ষ হয় বলে আদাবর থানা পুলিশ দাবি করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 10:59 AM

Updated : 26 Aug 2022, 08:32 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মহানগরীর আদাবর থানার সামনে বুধবার দুপুরে পুলিশ ও বস্তিবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রিজন ভ্যানে থাকা আসামিদের সঙ্গে দেখা করতে না দেওয়ার জের ধরে এ সংঘর্ষ হয় বলে আদাবর থানা পুলিশ দাবি করছে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, টিক্কাপাড়া বস্তি থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করার পর এই সংঘর্ষ বাধে। তিনি আরও জানান, বেলা পৌনে একটার দিকে আসামিদের আদাবর থানার সামনে একটি প্রিজন ভ্যানে তোলা হলে কয়েকজন তাদের সঙ্গে দেখা করতে চায়। পুলিশ তাদের এ সুযোগ না দিলে টিক্কাপাড়া বস্তি থেকে শত শত লোক এসে থানা ঘেরাও করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এ সময় পুলিশ ও বস্তিবাসীর মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইটের আঘাতে পুলিশের একটি ভ্যান তিগ্রস্ত হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসকে/১৬৫১ঘ.