ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের বগইর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
নিহতের নাম রাকিবুল হাসান (৬)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১ টার দিকে সিলেট অভিমুখী বাসটি রাকিবুলকে চাপা দিয়েই পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪২ ঘ.
bdnews24