বাগেরহাট, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফকিরহাট উপজেলার লখপুর বাজারে মঙ্গলবার সন্ধ্যায় বাস চাপায় দু'জন নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামের সাত্তার গাজীর ছেলে আক্তার গাজী (২৫) ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের ইয়াকুব গাজীর ছেলে আব্দুল ওয়াহাব গাজী (২৪)।
গুরুতর আহত শাহজাহান আলীকে (৫৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি খুলনার রূপসা উপজেলার তিলকে।
ফকিরহাট থানার পরিদর্শক জহিরুল ইসলাম জানান, বাগেরহাটের রামপাল থেকে খুলনাগামী একটি একটি বাস লখপুর বাজারে তিনজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৪০ ঘ.
bdnews24