২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী মোশাররফসহ ৭০ জন ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, আওয়ামী লীগ নেতা মুরাদ সিদ্দিকী ও চট্টগ্রামের সাবেক ডিসি মোহাম্মদ হাসানসহ আটকাদেশ পাওয়া ৭০ জনকে মঙ্গলবার হাইকোর্টের ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 03:09 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, আওয়ামী লীগ নেতা মুরাদ সিদ্দিকী ও চট্টগ্রামের সাবেক ডিসি মোহাম্মদ হাসানসহ আটকাদেশ পাওয়া ৭০ জনকে মঙ্গলবার হাইকোর্টের ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়েছে। আটকাদেশের মেয়াদ বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্তের জন্য তাদের এ বোর্ডে হাজির করা হয়। হাইকোর্টের বিচারপতি মো. আবদুল মতিন, বিচারপতি আলী আসগর খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার সমন্বয়ে গঠিত বোর্ডে দুপুর ১টায় আটকাদেশপ্রাপ্তদের নিয়ে যাওয়া হয়। পরে শুনানি গ্রহণ করা হলেও গোপনীয়তার কারণে তাদের আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে কিনা তা জানা যায়নি। বিকেল সাড়ে তিনটায় তাদের হাইকোর্ট থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। জরুরি অবস্থা ঘোষণার পর এ কে এম মোশাররফসহ এই ৭০ জনকে গ্রেপ্তার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে তাদের প্রথমে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হলেও পরে বিভিন্ন সময় এর মেয়াদ বাড়ানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এফএইচবি/এসএনডি/২১০৫ ঘ.