২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ সেপ্টেম্বর থেকে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে ইসি

নির্বাচনী সংস্কার আইন নিয়ে নির্বাচন কমিশন আগামী ১২ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে। বাংলা বর্ণানুক্রমে ১৫টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হবে। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা এ তথ্য জানান। সিইসি বলেন, "আগামীকাল বুধবার থেকেই রাজনৈতিক দলগুলোর কাছে আমন্ত্রণপত্র এবং নির্বাচনী সংস্কার আইনের খসড়া পাঠানো শুরু হবে।" শামসুল হুদা বলেন, এরপরও তথ্যগত ভুলের কারণে আরও দু'একটি রাজনৈতিক দল বাদ পড়তে পারে। তাদেরকে পরে ডাকা হবে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 07:46 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--নির্বাচনী সংস্কার আইন নিয়ে নির্বাচন কমিশন আগামী ১২ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে। বাংলা বর্ণানুক্রমে ১৫টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হবে। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা এ তথ্য জানান। (বিস্তারিত) সিইসি বলেন, "আগামীকাল বুধবার থেকেই রাজনৈতিক দলগুলোর কাছে আমন্ত্রণপত্র এবং নির্বাচনী সংস্কার আইনের খসড়া পাঠানো শুরু হবে।" শামসুল হুদা বলেন, এরপরও তথ্যগত ভুলের কারণে আরও দু'একটি রাজনৈতিক দল বাদ পড়তে পারে। তাদেরকে পরে ডাকা হবে। কমিশনের ঘোষিত তালিকা অনুযায়ী, নির্বাচনী সংস্কার আইন নিয়ে আগামী ৪ নভেম্বর আওয়ামী লীগ ও ২২ নভেম্বর বিএনপির সঙ্গে আলোচনা করার কথা। তবে বর্ণক্রম অনুযায়ী এর অনেক আগেই, ১২ সেপ্টেম্বর প্রথম আলোচনায় বসার কথা ইসলামী ঐক্যজোটের। এছাড়া তালিকা অনুযায়ী ১৬ সেপ্টেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ, ২০ সেপ্টেম্বর গণতন্ত্রী পার্টি, ২৭ সেপ্টেম্বর জাতীয় পার্টি, ৪ অক্টোবর জাতীয় পার্টি (মঞ্জু), ৯ অক্টোবর জাসদ (ইনু) ২২ অক্টোবর জাসদ (রব), ২৫ অক্টোবর জামায়াতে ইসলামী, ২৮ অক্টোবর ন্যাপ (মোজাফফর), ১১ নভেম্বর ওয়ার্কার্স পার্টি, ১৫ নভেম্বর জাতীয় পার্টি (নাজিউর), ২৫ নভেম্বর সিপিবি এবং ২৯ নভেম্বর সাম্যবাদী দল (এম-এল) এর সঙ্গে আলোচনা হবে। সিইসি বলেন রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর - এই তিনমাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। এর মধ্যেই সীমিত আকারে হলেও ঘরোয়া রাজনীতি চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সা