২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারায় জেএমবি সদস্য গ্রেপ্তার

বাগমারা উপজেলার উদপাড়া গ্রামে মঙ্গলবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে তালিকাভুক্ত জেএমবি সদস্য আক্কাস আলীকে (২৬) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আক্কাস দুটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 06:53 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

রাজশাহী, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগমারা উপজেলার উদপাড়া গ্রামে মঙ্গলবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে তালিকাভুক্ত জেএমবি সদস্য আক্কাস আলীকে (২৬) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আক্কাস দুটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি জানিয়েছে পুলিশ। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মির্জা গোলাম সারোয়ার জানান, আক্কাস আলী ২০০৫ সালে ২৩ জানুয়ারি বাগমারার শ্রীপুর খয়রার বিলে মাহাবুব হত্যাকাণ্ডে জড়িত ছিল। পরদিন বাগমারায় বাংলা ভাইয়ের সহযোগী হিসেবে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে পুলিশকে বাধা দেওয়ার ঘটনায়ও জড়িত ছিল সে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২৪৪ ঘ.