২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের দায়ে চট্টগ্রামে তিন জনের কারাদণ্ড

মীরসরাই উপজেলার জগদীশপুরের এক গৃহবধূকে ধর্ষণের দায়ে তিন জনকে চার বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 02:27 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

চট্টগ্রাম, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মীরসরাই উপজেলার জগদীশপুরের এক গৃহবধূকে ধর্ষণের দায়ে তিন জনকে চার বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন আদালত। সোমবার বিচারক এম এ নূর এ রায় দেন। রায়ে প্রত্যেক আসামির ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগের নির্দেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলো, আবুল কালাম, জসিম উদ্দিন ও মো. সোলেমান। রায় ঘোষণার সময় প্রথম দুইজন আদালতে হাজির ছিল। সোলেমান পলাতক। তবে আদালতের রায়ে সন্তষ্ট না হয়ে আরও কঠোর সাজার জন্য উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল করিম ভুঁইয়া। তিনি বলেন, "ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন ছিল।" মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ২৮ মে জগদীশপুর এলাকার এক প্রবাসীর স্ত্রী ধর্ষিত করে। এ নিয়ে মামলা হলে ওই বছরের ৭ জুলাই তদন্তকারী কমকর্তা অভিযোগপত্র দাখিল করেন এবং ১৮ নভেম্বর তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমআই/২০২৭ ঘ.