২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রামপাল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ জামিল হোসেন জামুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে রামপাল উপজেলার ভাগা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাগেরহাট সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর তারিক মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 01:45 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

বাগেরহাট, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রামপাল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ জামিল হোসেন জামুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে রামপাল উপজেলার ভাগা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাগেরহাট সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর তারিক মোহাম্মদ। তিনি সাংবাদিকদের বলেন, "জামুর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ. চাঁদাবাজি, চিংড়ি ঘের দখল, ইউনিয়ন পরিষদের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে রামপাল থানায় সোপর্দ করা হবে।" রামপালের কাদিরখোলা গ্রামের শেখ শওকত আলীর ছেলে শেখ জামিল হোসেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। জামু চিংড়ি ঘের দখলকারী সিন্ডিকেটের অন্যতম হোতা বলে এলাকায় পরিচিত। রামপাল উপজেলা প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিংড়ি চাষ প্রধান রামপাল উপজেলা এলাকায় গত এক দশক ধরে বিএনপি ও আওয়ামী লীগের কতিপয় চিহ্নিত নেতা এবং কতিপয় ইউপি চেয়ারম্যান সন্ত্রাসী সিন্ডিকেট গড়ে তুলে জমি দখল, চাঁদা আদায়সহ বিভিন্ন ভাবে অসংখ্য সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়ে আসছিল।" এদিকে সোমবার ভোর পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় বাগেরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশ কন্ট্রোল রুম জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৫ ঘ.