২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়ায় নদী ভাঙনে ২টি ফেরিঘাট বন্ধ

গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর তীব্র ভাঙনে তিনটি ফেরিঘাটের দু'টি বন্ধ হয়ে গেছে। বাকি একটি ফেরিঘাট দিয়ে গত তিন দিন ধরে যানবাহন ওঠানামা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 12:38 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

রাজবাড়ী, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর তীব্র ভাঙনে তিনটি ফেরিঘাটের দু'টি বন্ধ হয়ে গেছে। বাকি একটি ফেরিঘাট দিয়ে গত তিন দিন ধরে যানবাহন ওঠানামা করছে। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে গত কয়েক দিন ধরে ঘাট এলাকায় নদী ভাঙন বেড়েছে। এরই মধ্যে বন্ধ হয়ে যাওয়া দুই ও তিন নম্বর ফেরিঘাট সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের তিন/চারশ' ফুট পাকা সড়কও নদীগর্ভে বিলিন হয়ে গেছে। বিআইডব্লিউটিএ এর দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুই ও তিন নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়ায় এখন শুধু এক নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এতে মাঝে মাঝে সৃষ্টি হচ্ছে যানজট। বিভাগীয় শহরগুলোতে কারফিউ প্রত্যাহার করা হলে সমস্যা আরও বাড়বে বলে তিনি জানান। বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ বিকল্প একটি ঘাট নির্মাণের পরিকল্পনা করছে বলে জানান গোপাল চন্দ্র মজুমদার। পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগ সোমবার থেকে পুরোন লঞ্চঘাটের পশ্চিমে দুইশ' মিটার লম্বা একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮৩৪ ঘ.