২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সন্ত্রাসী ও ঝিনাইদহে 'চরমপন্থী' গ্রেপ্তার

পটুয়াখালীতে হত্যা মামলার আসামি এক চিহ্নিত সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছে। অপরদিকে ঝিনাইদহে এক 'চরমপন্থী'কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 09:10 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে হত্যা মামলার আসামি এক চিহ্নিত সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছে। অপরদিকে ঝিনাইদহে এক 'চরমপন্থী'কে গ্রেপ্তার করেছে র‌্যাব। আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানান, সোমবার দুপুরে কুয়াকাটা থেকে চিহ্নিত সন্ত্রাসী আব্দুল মান্নান মৃধা(২৬) কে গ্রেপ্তার করা হয়। কুয়াকাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হারিস উদ্দিন জানান, মান্নান মৃধা ২০০৬ সালের ২৪ নভেম্বর কুয়াকাটায় নুরুজ্জামান হত্যা মামলার অন্যতম আসামি। পেশাদার সন্ত্রাসী হিসেবে উপকূলীয় এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ডে সে যুক্ত ছিল। মান্নান মৃধা কুয়াকাটা পাঞ্চুপাড়া এলাকার মৃত আ. লতিফ মৃধার ছেলে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, শহরের কাঞ্চনপুর এলাকা থেকে রোববার রাতে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য আব্দার হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি কাটা রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়। র‌্যাব ৬-এর ঝিনাইদহ ফাঁড়ির অধিনায়ক মেজর আসলাম উদ্দিন জানান, শহরে কিছু ব্যক্তিকে চরমপন্থীরা হত্যার পরিকল্পনা করছে- গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পরিকল্পনার হোতা আব্দার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে ঝিনাইদহ সদর উপজেলার হাড়িডাঙ্গা গ্রামে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র দুটি পাওয়া যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০১ ঘ.