২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঙ্গু হলেও মনোবল অটুট বাবুল রায়ের

ফুলবাড়ি আন্দোলনে গুলিবিদ্ধ বাবুল রায় এখন পঙ্গু। তার শরীরের অর্ধেক অংশ অবশ হয়ে গেছে; হারিয়ে ফেলেছেন কর্মক্ষমতা। তবে এখনও অটুট মনোবল। হুইল চেয়ারে বসেই বললেন, "জীবন থাকতে ফুলবাড়ি কয়লা খনি বাস্তবায়ন হতে দেব না। প্রয়োজনে আবারও রক্ত দেব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

মোর্শেদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি দিনাজপুর, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফুলবাড়ি আন্দোলনে গুলিবিদ্ধ বাবুল রায় এখন পঙ্গু। তার শরীরের অর্ধেক অংশ অবশ হয়ে গেছে; হারিয়ে ফেলেছেন কর্মক্ষমতা। তবে এখনও অটুট মনোবল। হুইল চেয়ারে বসেই বললেন, "জীবন থাকতে ফুলবাড়ি কয়লা খনি বাস্তবায়ন হতে দেব না। প্রয়োজনে আবারও রক্ত দেব।" স্ত্রী আর তিন শিশু সন্তানের চেয়ে ফুলবাড়ি কয়লা খনি নিয়েই ভাবনা বেশি বাবুল রায়ের। গত শনিবার ফুলবাড়ি উপজেলার সুজাপুর গ্রামে বাবুল রায়ের বাড়িতে বসে তার সঙ্গে কথা হয় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধির। ২০০৬ সালে ২৬ আগস্ট এর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, "প্রতিদিনের মতো রিকশাভ্যান সেদিন আর বের করিনি। সকালে বাড়ি থেকে খেয়ে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে এশিয়া এনার্জির অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে ছুটে যাই। বিকাল ৩টায় ফুলবাড়ি মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ছোট যমুনা সেতুর কাছে আসতেই একযোগে গুলি হয়। পুলিশ-বিডিআরের গুলিতে লোকজন দিগি