ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকাসহ ছয় বিভাগীয় শহরে সোমবার ভোর ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।
রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোর ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রাত ১২টার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাত ৮টায় প্রথম ঢাকাসহ ৬ বিভাগীয় শহরে কারফিউ জারি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/২১২৩ ঘ.
bdnews24