২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুনো হাতির আক্রমণে দুজনের মৃত্যু

কক্সবাজারের পেকুয়া ও চট্টগ্রামের লোহাগাড়ায় শনিবার রাতে বুনো হাতির আক্রমণে এক তরুণীসহ দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরও আট জন। নিহতরা হলেন, পেকুয়ার নুরুল হক (৫০) ও লোহাগাড়ার হাবিবা আকতার (১৮)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 03:07 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

কক্সবাজার, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের পেকুয়া ও চট্টগ্রামের লোহাগাড়ায় শনিবার রাতে বুনো হাতির আক্রমণে এক তরুণীসহ দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরও আট জন। নিহতরা হলেন, পেকুয়ার নুরুল হক (৫০) ও লোহাগাড়ার হাবিবা আকতার (১৮)। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে বুনো হাতির একটি পাল পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের জুমপাড়া এলাকায় হানা দেয়। ওই সময় হাতিরা প্রায় ১০ একর ফসলি জমির ক্ষেত ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি পাঁচটি বসতবাড়ি গুঁড়িয়ে দেয়। হাতির পায়ের নিচে চাপা পড়ে মারা যান নুরুল হক। পেকুয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাতির আক্রমণে একজনের মৃত্যুর কথা শুনেছি। তবে এ নিয়ে থানায় কোনও মামলা হয়নি।" অপরদিকে, লোহাগাড়ার চুনতি অভয়ারণ্যের বনপুকুর এলাকার লোকালয়ে ভোর রাতে বন্য হাতির পাল হানা দিয়ে ওমর ফারুকের মেয়ে হাবিবাকে হত্যা করে। ওই সময় এলাকার অন্তত ৮ জন নারী-পুরুষ আহত হন। এ ঘটনায় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২১০৭ ঘ.