২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ দশ : সর্বোচ্চ জিপিএ-৫ নটর ডেম কলেজে

২০০৭ সালের এইচএসসি পরীক্ষায় এবার ঢাকার নটর ডেম কলেজ থেকে ৮২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে যা বর্তমান মেধাযাচাই পদ্ধতিতে ভালো ফলাফলের সর্বোচ্চ মাত্রা। এক্ষেত্রে ঢাকা বোর্ড এবং সারাদেশের মধ্যে কলেজটির অবস্থান প্রথম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 09:36 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২০০৭ সালের এইচএসসি পরীক্ষায় এবার ঢাকার নটর ডেম কলেজ থেকে ৮২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে যা বর্তমান মেধাযাচাই পদ্ধতিতে ভালো ফলাফলের সর্বোচ্চ মাত্রা। এক্ষেত্রে ঢাকা বোর্ড এবং সারাদেশের মধ্যে কলেজটির অবস্থান প্রথম। জিপিএ-৫ পাওয়ার হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানীর ভিকারুন নিসা নূন কলেজ। এ কলেজের ৪৯৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তৃতীয় অবস্থানে আছে ঢাকা সিটি কলেজ। এ কলেজে জিপিএ-৫ পেয়েছে ৩৪৮ জন । ঢাকার বাইরে সবচেয়ে ভালো ফলাফল করে রাজশাহীর নিউ গভ: ডিগ্রী কলেজ রয়েছে চতুর্থ স্থানে। এ কলেজের ৩০৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২৭৯ জিপিএ-৫ নিয়ে চট্টগ্রাম কলেজ রয়েছে ৫ম অবস্থানে। ২৭৬ জন জিপিএ-৫ পাওয়ায় ৬ষ্ঠ অবস্থানে আছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। হলিক্রস কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৩৯ জন। এরপর আছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজের ২২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ঢাকা কমার্স কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২২৪ জন। আর দশম অবস্থানে থাকা ঢাকা কলেজ থেকে এ সাফল্য পেয়েছে ২০০ জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসকে/১৫২১ ঘ.